আলমগীর মানিক | ১০:৩৩ পিএম, ২০২৬-০৭-১৩
আসন্ন রথযাত্রা-২০২৬ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে রাঙামাটি জেলা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টায় রাঙামাটি জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
সভায় জেলার বিভিন্ন স্থান থেকে আগত সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির সদস্য এবং রথযাত্রা উদযাপন কমিটির প্রতিনিধিরা অংশ নেন। তারা অতীত অভিজ্ঞতার আলোকে রথযাত্রার সার্বিক নিরাপত্তা, শোভাযাত্রার রুট ব্যবস্থাপনা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য বিভিন্ন সমস্যা মোকাবিলায় প্রয়োজনীয় করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, "রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় ধর্মীয় উৎসব। এ উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে জেলা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রতিটি রথযাত্রার রুটে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হবে। শুধু ইউনিফর্মধারী পুলিশ নয়, সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি থাকবে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে পুলিশ ও আয়োজক কমিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একটি নিরাপদ, সুন্দর ও উৎসবমুখর রথযাত্রা উপহার দিতে জেলা পুলিশ সম্পূর্ণ প্রস্তুত।"
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সেকান্দার, অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মো. জাহেদুল ইসলাম, পিপিএম-সেবা, সহকারী পুলিশ সুপার (রাজস্থলী সার্কেল) মো. নুরুল আমীন, ডিআইও-১, ওসি ডিবি, টিআই (প্রশাসন), ওসি কোতোয়ালীসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা এবং জেলার বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন এবং উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited