আলমগীর মানিক | ০৭:১০ পিএম, ২০২৬-০৭-১০
রাঙামাটিতে চলমান প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে নানিয়ারচর উপজেলার ইসলামপুর মাদ্রাসা আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও ২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।
শুক্রবার (১০ জুলাই) তিনি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত দুর্গত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় সহায়তা ও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনকালে দীপেন দেওয়ান আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ক্ষতিগ্রস্ত পরিবারের খাদ্যব্যয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। সংকটময় এ সময়ে সবাইকে দল-মত নির্বিশেষে দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন, রাঙামাটি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান হাওলাদার, সাধারণ সম্পাদক ফারুক হাওলাদারসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আশ্রয়কেন্দ্রে অবস্থানরত পরিবারগুলো এ সময় তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা তুলে ধরেন। উপস্থিত নেতৃবৃন্দও দুর্গত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited