নিজস্ব প্রতিবেদক | ০৬:১৩ পিএম, ২০২৬-০৭-০৯
রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ফারুয়া বাজারের এক মুদি ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ওই ব্যবসায়ীর নাম মোঃ বদিউল আলম (৪৫)।
গত ৭ জুলাই মঙ্গলবারজ রাত ৯টার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজ বদিউল আলম চট্টগ্রামের পশ্চিম রাঙ্গুনিয়া থানার সরবভাটা গ্রামের বাসিন্দা।
ঘটনার বিবরণে জানা যায়, গত ৭ জুলাই রাত ৯টার দিকে মোঃ বদিউল আলম মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে ফারুয়া বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ফিরছিলেন। পথিমধ্যে ফারুয়া ইউনিয়নের গোয়েনছড়ি বিহার এলাকা সংলগ্ন সড়কে পৌঁছালে সেখানে বৃষ্টির পানির কারণে মোটরসাইকেল চালানো সম্ভব হচ্ছিল না। এ সময় স্থানীয় এক ব্যক্তি তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে দিয়ে জানান যে, বাকি পথটুকু হাঁটলেই তিনি দোকানে পৌঁছাতে পারবেন। এরপর থেকেই বদিউল আলম নিখোঁজ রয়েছেন।
আজ ৮ জুলাই সকালে পরিবারের সদস্যরা জানতে পারেন যে, তিনি এখনো দোকানে পৌঁছাননি। এরপর থেকে তার সঙ্গে পরিবারের সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
নিখোঁজ ব্যবসায়ীর স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকেই তার ছেলে এবং যে ব্যক্তি তাকে মোটরসাইকেলে করে নিয়ে আসছিলেন, তারা সম্ভাব্য এলাকায় ব্যাপক খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন। ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকেও বিষয়টি অবহিত করা হয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, সড়ক তলিয়ে থাকা পানির তীব্র স্রোতে তিনি ভেসে গিয়ে থাকতে পারেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited