আলমগীর মানিক | ০২:৩০ পিএম, ২০২৬-০৭-০৯
রাঙামাটি শহরের দেবাশীষ নগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ।
এ সময় তার হেফাজত থেকে ৬ বোতল বিদেশি মদ ও ৮টি বিদেশি বিয়ার ক্যান উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১১টা ২০ মিনিটে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন-এর নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল রাঙামাটি সদর উপজেলার কোতয়ালী থানাধীন দেবাশীষ নগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সাথী রানী চাকমা (৩২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার পুলিনপুর এলাকার বাসিন্দা।
তল্লাশির সময় তার হেফাজত থেকে ৬ বোতল বিদেশি মদ এবং ৮টি বিদেশি বিয়ার ক্যান উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বিধি মোতাবেক তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক কারবার নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited