আলমগীর মানিক | ০৮:৫৬ পিএম, ২০২৬-০৭-০৮
রাঙামাটির লংগদু উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত শিশু ও আহতদের পরিবারের খোঁজখবর নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গেছেন ২৯৯ নম্বর রাঙামাটি আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী দীপেন দেওয়ানের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল।
দীপেন দেওয়ানের নির্দেশনায় প্রতিনিধি দলে নেতৃত্ব দেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম ভুট্টু এবং জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির। এ সময় প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি মো. মমতাজ মিয়া, বরকল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি মো. শাহ আলম, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. বাচ্চু মিয়া এবং বরকল উপজেলা যুবদলের সদস্য সচিব মো. পান্না মিয়া।
হাসপাতালে প্রতিনিধি দল নিহত শিশুর স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
পাশাপাশি চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় দীপেন দেওয়ানের পক্ষ থেকে আহতদের পরিবারের সদস্যদের আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করা হয়।
ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন প্রতিনিধি দলের সদস্যরা।
প্রসঙ্গত, গত ৬ জুলাই সকালে রাঙামাটির লংগদু উপজেলার ইসলামবাদ ইউনিয়নের নাজিম টিলা এলাকায় বাইট্টাপাড়া থেকে দীঘিনালাগামী একটি মাহিন্দ্র এবং সোনাই পাঁচ নম্বর এলাকা থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশায় থাকা অন্তত ছয়জন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে লংগদুর রাবেতা হাসপাতালে নিয়ে যান। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত দুই বছর বয়সী শিশু রিফাত মারা যায়। শিশুটির নাম কিছু সূত্রে আসসালাম আহমেদ বলেও উল্লেখ করা হয়েছে।
এদিকে দুর্ঘটনায় আহত আখি আক্তার বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ৭ জুলাই তার মাথায় অস্ত্রোপচার করা হয়। সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, তিনি কোমায় রয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আহত অন্যরাও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতালে অবস্থানকালে প্রতিনিধি দল চিকিৎসকদের সঙ্গে আহতদের চিকিৎসার অগ্রগতি নিয়ে কথা বলেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।
একই সঙ্গে তারা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এদিকে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা দ্রুত সুস্থতা, প্রয়োজনীয় চিকিৎসা এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
প্রতিনিধি দল তাদের এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দিয়ে সকলের কাছে আহতদের সুস্থতা এবং নিহত শিশুর আত্মার শান্তি কামনায় দোয়া প্রার্থনা করেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited