আলমগীর মানিক | ০৫:৫৭ পিএম, ২০২৬-০৭-০৮
আলমগীর মানিক
টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটি জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় প্রশাসনের উদ্যোগে ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারী অসংখ্য পরিবারকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্যোগপূর্ণ এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ও আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের পাশে দাঁড়িয়েছে কাউখালী উপজেলা বিএনপি।
বুধবার (৮ জুলাই) রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি এবং রাঙামাটি জেলা বিএনপির নির্দেশনায় কাউখালী উপজেলা বিএনপির নেতারা উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তারা আশ্রয় নেওয়া পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের হাতে নগদ অর্থ, শুকনো খাবার ও প্রয়োজনীয় সহায়তা সামগ্রী তুলে দেন।
সহায়তা কার্যক্রমে নেতৃত্ব দেন কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মেম্বার। এ সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি অর্জুন মনি চাকমা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর তারা মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, চলমান দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। দুর্যোগে কেউ যেন খাদ্য বা প্রয়োজনীয় সহায়তার অভাবে কষ্ট না পায়, সেজন্য বিএনপির পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি ও সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারগুলোর প্রয়োজন অনুযায়ী আরও সহযোগিতা প্রদান করা হবে বলেও তারা আশ্বাস দেন।
স্থানীয় সূত্র জানায়, টানা বর্ষণের কারণে রাঙামাটির বিভিন্ন এলাকায় পাহাড়ধসের আশঙ্কা তৈরি হওয়ায় প্রশাসন আগেভাগেই ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। পাশাপাশি জেলা প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও দুর্গত মানুষের সহায়তায় মাঠে কাজ করছে।
কাউখালী উপজেলা বিএনপির এই মানবিক উদ্যোগে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, দুর্যোগের এই সময়ে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited