অহিদুল ইসলাম অভি | ০৯:২৮ পিএম, ২০২৬-০৭-০১
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) প্রক্টর ড. মো. ফখরুদ্দিনের বাবা গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাঁর কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৮ জুন (রবিবার) সকাল প্রায় ৯টার দিকে তিনি নোয়াখালী শহরে একটি পারিবারিক কাজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। এরপর থেকে তাঁর সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি।
পরিবার জানায়, সর্বশেষ মোবাইল ফোন ট্র্যাকিং অনুযায়ী তাঁর অবস্থান খুলনার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় শনাক্ত হয়। তবে বর্তমানে তাঁর ব্যবহৃত দুটি মোবাইল নম্বরই বন্ধ রয়েছে।
নিখোঁজ ব্যক্তির সন্ধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেওয়া হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ছবি প্রকাশ করে সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছে পরিবার।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে বা কোথাও দেখতে পেলে অনুগ্রহ করে ০১৮৮২-০২১৪৬০, ০১৮৮২-০২১৪৬১ অথবা ০১৬০৩-১১৯৯৬১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
এছাড়া দ্রুত তাঁর সন্ধান পেতে নিখোঁজ সংক্রান্ত সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টটি সর্বাধিক শেয়ার করার আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্যরা।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited