নিজস্ব প্রতিবেদক | ০৫:৫৩ পিএম, ২০২৬-০৬-২৯
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নতুন ক্রয়কৃত তিনটি মিনিবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল সংলগ্ন সড়কে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন বাসগুলোর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। উদ্বোধন শেষে নতুন বাসগুলোর সফল পরিচালনা ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বৃদ্ধি এবং পরিবহন ব্যবস্থাকে আরও গতিশীল করতে ২০২৫–২৬ অর্থবছরের বাজেট থেকে ৩০ আসনবিশিষ্ট তিনটি নতুন মিনিবাস ক্রয় করা হয়েছে। নতুন বাসগুলো সংযোজনের ফলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে মোট বাসের সংখ্যা দাঁড়িয়েছে সাতটি।
এতে রাঙামাটি শহর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপদ, নিয়মিত ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি বৃদ্ধি, একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং শিক্ষা-সহায়ক পরিবেশ তৈরিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানায়, শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে বর্তমান উপাচার্যের নেতৃত্বে প্রশাসন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। নতুন তিনটি মিনিবাস সংযোজনের মাধ্যমে এ সংকট অনেকটাই লাঘব হবে।
অনুষ্ঠানে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. তৌহিদুল আলম দোয়া পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, ছাত্র ও ছাত্রী হলের প্রভোস্ট, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা।
এছাড়াও পরিবহন দপ্তরের আয়োজিত অনুষ্ঠানে উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল অ্যান্ড মেইনটেন্যান্স) মো. জনিস, পরিবহন বিভাগের চালক ও বাস হেলপাররাও উপস্থিত ছিলেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited