মেহেদী হাসান | ১২:২৭ পিএম, ২০২৬-০৬-২৭
রাঙামাটি শহরের বনরূপা কাটাপাহাড় এলাকার মেহরাব স্টোর থেকে টিসিবির পণ্য বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের ৭৯৪টি পরিবারের জন্য নির্ধারিত টিসিবির পণ্য বিতরণে তালিকা অনুসরণ করা হচ্ছে না। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন উপকারভোগীরা।
ভুক্তভোগীদের অভিযোগ, টিসিবির নির্ধারিত পণ্যের তালিকায় সয়াবিন তেল, মসুর ডাল, চাল ও চিনি থাকার কথা থাকলেও বাস্তবে চালের পরিবর্তে দুটি সাবান দেওয়া হচ্ছে। এছাড়া ভালো মানের সয়াবিন তেলের পরিবর্তে দেওয়া হচ্ছে পাম অয়েল। এতে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।
উপকারভোগীরা জানান, সরকার যে পণ্য দেওয়ার ঘোষণা দিয়েছে, তারা সেটিই প্রত্যাশা করেন। কিন্তু বাস্তবে ভিন্ন পণ্য দেওয়া হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে সঠিক পণ্য সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।
বালুখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সাধন কুমার চাকমা বলেন, আমার ওয়ার্ডের ৭৯৪টি পরিবার টিসিবির সুবিধাভোগী। কিন্তু অনেকেই অভিযোগ করছেন, তালিকায় থাকা পণ্যের সঙ্গে বিতরণ করা পণ্যের মিল নেই। বিষয়টি গুরুত্বের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত, যাতে উপকারভোগীরা তাদের প্রাপ্য পণ্য পান।
একাধিক গ্রাহক বলেন,"আমরা চাল পাওয়ার কথা, কিন্তু তার বদলে দুটি সাবান দেওয়া হচ্ছে। সয়াবিন তেলের পরিবর্তে পাম অয়েল দেওয়া হয়েছে। সরকার যা বরাদ্দ দিয়েছে, আমরা সেটাই চাই।
স্থানীয়দের দাবি, টিসিবির পণ্য বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং অভিযোগের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited