বিলাইছড়ি প্রতিনিধি | ০২:১৯ এএম, ২০২৬-০৬-২৫
রাঙামাটির বিলাইছড়িতে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেল্থ প্রোগ্রাম (CCHP) প্রকল্পের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন ২০২৬) সকালে উপজেলা সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
হিল ফ্লাওয়ার সংস্থার বাস্তবায়নে এবং শেড বোর্ড ও খ্রীষ্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়। জার্মানির ‘ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড’-এর অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে এ সমন্বয় সভার আয়োজন করা হয়।
হিল ফ্লাওয়ারের কর্মসূচী পরিচালক ও পিআরএলসি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জ্যোতি বিকাশ চাকমার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেংড়াছড়ি ইউপি চেয়ারম্যান রামাচরণ মারমা (রাসেল), উপজেলা কৃষি কর্মকর্তা Rajesh প্রসাদ রায়, মেডিকেল অফিসার ডাঃ আবরার হামিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওমর ফারুক এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অঃদা) নাজমুল হাসান।
সভায় মনিটরিং অফিসার মিলন চাকমার সঞ্চালনায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন তুলে ধরেন হিল ফ্লাওয়ারের ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন সনজিৎ তনচংগ্যা। এছাড়াও সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় হেডম্যান সমতোষ চাকমা ও বিলাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অসীম চাকমা।
সভায় বক্তারা প্রকল্পের সার্বিক সফলতা কামনা করে বলেন, বর্তমানে পাইলটিং প্রকল্প হিসেবে উপজেলার শুধুমাত্র কেংড়াছড়ি ইউনিয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে কাজ করা হচ্ছে। তবে ভৌগোলিক কারণে বিলাইছড়ির অন্যান্য দুর্গম এলাকাগুলোতেও স্বাস্থ্যসেবার ব্যাপক ঘাটতি ও প্রয়োজনীয়তা রয়েছে। তাই পর্যায়ক্রমে এই কার্যক্রম পুরো উপজেলায় ছড়িয়ে দেওয়ার জন্য তারা বাস্তবায়নকারী সংস্থার প্রতি আহ্বান জানান।
একই সাথে, স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দের সাথে সমন্বয় রেখে এবং নিয়মিত মাঠপর্যায়ে মনিটরিংয়ের মাধ্যমে প্রকল্পের শতভাগ সফল বাস্তবায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited