আইয়ুব চৌধুরী | ১২:৩১ এএম, ২০২৬-০৬-১৯
রাঙামাটির রাজস্থলী উপজেলায় পরিবেশ সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং পরিবেশগত অবক্ষয় রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জুন ২০২৬) রাজস্থলী উপজেলা হেডম্যান ভবনে কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে এবং পিইপি-৩ প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা অনুরুদ্ধ দাশ। সভাপতিত্ব করেন কারিতাস বাংলাদেশের রাজস্থলী উপজেলা ম্যানেজার মোঃ মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নোমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুজ্জামান রাজু, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, সাবেক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং অংশীজনরা।
কর্মশালায় পরিবেশ দূষণ, বন উজাড়, পাহাড় কাটা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, জীববৈচিত্র্যের সংকট এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত কৃষি কর্মকর্তা অনুরুদ্ধ দাশ বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, সমাজের প্রতিটি মানুষের।
তিনি বলেন, পরিবেশবান্ধব চর্চা বৃদ্ধি, বৃক্ষরোপণ এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে আগামী প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে হবে।
সভাপতির বক্তব্যে কারিতাস বাংলাদেশের রাজস্থলী উপজেলা ম্যানেজার মোঃ মামুন বলেন, পরিবেশ সংরক্ষণে স্থানীয় জনগণকে আরও বেশি সম্পৃক্ত করতে হবে এবং এ বিষয়ে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।
তিনি পরিবেশবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন।
আলোচনায় পানি, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ, বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারকরণ এবং পাহাড় ও নদী-খাল রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে পরিবেশ সুরক্ষায় করণীয় বিষয়ে মুক্ত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। বক্তারা পরিবেশবান্ধব সমাজ গঠনে সকলকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited