ওমর ফারুক সুমন | ০৪:৪৮ পিএম, ২০২৬-০৬-১৪
কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গুম ও অপহরণের ‘নাটক’ সাজিয়ে প্রকৃত ভুক্তভোগীদের অবমাননা, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে মিথ্যা অপপ্রচার এবং বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে উত্থাপিত ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে কাচালং সরকারি কলেজ ছাত্রদল।
রবিবার (১৪ জুন) রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন কাচালং সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান তারেক।
কর্মসূচিতে কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের প্রতিবাদ ও অবস্থান তুলে ধরেন।
সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে ছাত্রদলকে ঘিরে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, যা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার একটি সুপরিকল্পিত অপচেষ্টা।
তারা দাবি করেন, গুম ও অপহরণের মতো সংবেদনশীল বিষয়কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে ‘নাটক’ সাজানো হচ্ছে, যা প্রকৃত ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি চরম অবমাননাকর।
একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘবদ্ধভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং সরকারের বিরুদ্ধে নেতিবাচক মনোভাব তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।
বক্তারা আরও বলেন, ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে ধর্ষণ, নারী নির্যাতনসহ নানা অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে।
অভিযোগের সুষ্ঠু তদন্তের আগেই একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে এসব বিষয়কে ব্যবহার করে ছাত্রদলকে জনসমক্ষে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।
তারা বলেন, কোনো ব্যক্তি অপরাধ করলে তার দায় ব্যক্তিকেন্দ্রিক; কিন্তু বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে একটি রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে পরিকল্পিত প্রচারণা গ্রহণযোগ্য হতে পারে না।
নেতাকর্মীরা দাবি করেন, ছাত্রদল সবসময় গণতান্ত্রিক মূল্যবোধ, শিক্ষার্থীদের অধিকার এবং সামাজিক ন্যায়বিচারের পক্ষে কাজ করে এসেছে।
তাই সংগঠনের বিরুদ্ধে যেকোনো মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবেন।
সমাবেশ শেষে ছাত্রদলের নেতাকর্মীরা অপপ্রচার, গুজব এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান এবং সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচিতে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited