আলমগীর মানিক | ০৪:৩৪ পিএম, ২০২৬-০৬-১৪
রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে প্রাইভেট পড়তে যাওয়ার পথে চিংম্রাসিং মারমা (১৫) নামে এক কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
তিনি বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং আসন্ন এসএসসি পরীক্ষার্থী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে নিজ বাড়ি থেকে বিদ্যালয়ে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হন চিংম্রাসিং মারমা।
কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও তিনি আর বাড়ি ফিরে আসেননি। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ কিশোরী বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিহারপাড়া এলাকার বাসিন্দা এবং সাবেক ইউপি সদস্য উখ্যাই চৌধুরীর কন্যা।
পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো তথ্য পাননি।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় শনিবার রাত আনুমানিক ৯টার দিকে চিংম্রাসিং মারমার বাবা চন্দ্রঘোনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।
এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ বলেন, “নিখোঁজের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।
কিশোরীর সন্ধানে প্রয়োজনীয় তদন্ত ও অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়েছে। আশা করছি দ্রুত তার অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যাবে।”
পরিবারের সদস্যরা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছেন।
তারা জানান, চিংম্রাসিং মারমার অবস্থান সম্পর্কে কেউ কোনো তথ্য জানলে দ্রুত নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
উল্লেখ্য, চিংম্রাসিং মারমা বাঙ্গালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন।
পরবর্তীতে শহরের একটি বিদ্যালয়ে কয়েক বছর অধ্যয়ন শেষে বর্তমানে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়াশোনা করছেন।
নিখোঁজের এ ঘটনায় পুরো এলাকায় উদ্বেগ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত কিশোরীর সন্ধান এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেছেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited