আলমগীর মানিক | ০১:১৯ এএম, ২০২৬-০৬-০৯
পার্বত্য রাঙামাটিতে উসকানিমূলক কর্মকাণ্ড, অপরাধমূলক তৎপরতা এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে বিশেষ সাঁড়াশি অভিযান শুরু করেছে জেলা পুলিশ।
পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় রাঙামাটি কোতয়ালী থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে সোমবার বিকেল থেকে মঙ্গলবার পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের রাঙামাটি পৌর কমিটির আহ্বায়ক এ.এইচ.এম. আলাউদ্দিন, যুবলীগ নেতা আরাফাত হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা ও কথিত কিশোর গ্যাং লিডার সাইফুল ইসলাম পারভেজ, শাহাদাত হোসেন জীবন এবং আলী আহম্মদ।
জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, সাইফুল ইসলাম পারভেজের বিরুদ্ধে ‘ডেভিল হান্ট’ সংক্রান্ত মামলা রয়েছে।
এছাড়া দীর্ঘদিন ধরে এলাকায় কিশোর গ্যাং পরিচালনা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, জনমনে আতঙ্ক সৃষ্টি, সন্ত্রাসী কর্মকাণ্ড, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা, জুয়া ও অনলাইন জুয়ার বিস্তার এবং মাদক কারবারে জড়িতদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি জানান, সামাজিক অস্থিরতা সৃষ্টি ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের অংশ হিসেবে শহর ও আশপাশের এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
সন্দেহভাজনদের তালিকা প্রস্তুত করে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।
এদিকে অভিযানের খবরে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসতে শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
তাদের আশা, অপরাধী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকলে রাঙামাটিতে শান্তি-শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে।
পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও বিশেষ অভিযান চলমান থাকবে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited