ওমর ফারুক সুমন | ১১:০৮ পিএম, ২০২৬-০৬-০৮
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ সেগুন গোলকাঠবোঝাই দুটি জিপ (চাঁদের গাড়ি) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ সময় ১০৪ ঘনফুট অবৈধ সেগুন গোলকাঠ জব্দ করা হয়, যার সঙ্গে আটককৃত যানবাহন ও কাঠের আনুমানিক মূল্য প্রায় ২৪ লাখ ৬৯ হাজার ৪৮৫ টাকা।
রোববার (৮ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ২৭ বিজিবির মারিশ্যা জোনের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।
মারিশ্যা জোনের সহকারী পরিচালক এডি হাফিজুর রহমানের নেতৃত্বে বাঘাইছড়ি উপজেলার প্রশিক্ষণ টিলা বাঙালি পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে সেগুন গোলকাঠ পরিবহনের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হলে বিজিবির উপস্থিতি টের পেয়ে কাঠবোঝাই দুটি জিপ ফেলে পালিয়ে যায় সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পরে ঘটনাস্থল থেকে যানবাহন দুটিসহ ১০৪ ঘনফুট অবৈধ সেগুন গোলকাঠ জব্দ করা হয়।
জব্দকৃত কাঠ ও যানবাহনের সম্মিলিত বাজারমূল্য আনুমানিক ২৪ লাখ ৬৯ হাজার ৪৮৫ টাকা বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) বলেন, “বিজিবি সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি অবৈধ চোরাচালান, বনজ সম্পদ পাচার এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, দেশের বনজ সম্পদ রক্ষা এবং অবৈধ কাঠ পাচার বন্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited