ওমর ফারুক সুমন | ০৭:৪২ পিএম, ২০২৬-০৬-০১
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান-এর পদত্যাগের দাবির প্রতিবাদে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুন) বিকেলে “বাঘাইছড়ি উপজেলার সর্বস্তরের জনগণ” ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান সড়কে এসে সমাবেশে মিলিত হয়।
এ সময় অংশগ্রহণকারীরা মন্ত্রীর পদত্যাগের দাবির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তার নেতৃত্বে পার্বত্য অঞ্চলের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
পরে বিক্ষোভকারীরা সড়কে প্রতীকীভাবে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান এবং মন্ত্রীর বিরুদ্ধে উত্থাপিত পদত্যাগের দাবির তীব্র নিন্দা প্রকাশ করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন খাতে মন্ত্রী দীপেন দেওয়ানের উল্লেখযোগ্য অবদান রয়েছে।
তার নেতৃত্বে চলমান উন্নয়ন কর্মকাণ্ড পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তারা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, মন্ত্রীর বিরুদ্ধে উত্থাপিত পদত্যাগের দাবি পার্বত্যবাসীর প্রত্যাশা ও মতামতের প্রতিফলন নয়।
চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং পার্বত্য অঞ্চলের স্বার্থ রক্ষায় তার নেতৃত্বের প্রয়োজন রয়েছে। তাই তার পদত্যাগের যেকোনো দাবি প্রত্যাহারের আহ্বান জানান তারা।
সমাবেশ থেকে বক্তারা সরকারের কাছে মন্ত্রী দীপেন দেওয়ানকে দায়িত্বে বহাল রাখার অনুরোধ জানান এবং পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।
তবে বাঘাইছড়িতে আয়োজিত এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীরা তার পদত্যাগের বিরোধিতা করে তাকে দায়িত্বে বহাল রাখার দাবি জানান।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited