অহিদুল ইসলাম অভি | ০৮:১৭ পিএম, ২০২৬-০৫-২৬
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে জমে উঠেছে রাঙামাটির পৌর ট্রাক টার্মিনাল কোরবানির পশুর হাট।
জেলার বিভিন্ন দুর্গম পাহাড়ি উপজেলা থেকে প্রতিদিন নৌ ও সড়কপথে আসছে দেশি গরু।
সকাল থেকে গভীর রাত পর্যন্ত হাটজুড়ে দেখা যাচ্ছে ক্রেতা-বিক্রেতাদের ভিড় ও জমজমাট বেচাকেনা।
সরেজমিনে দেখা যায়, বরকল, লংগদু, বিলাইছড়ি, জুরাছড়ি ও নানিয়ারচরসহ বিভিন্ন এলাকা থেকে কাপ্তাই হ্রদের নৌপথ ব্যবহার করে ইঞ্জিনচালিত নৌকায় গরু নিয়ে আসছেন খামারিরা।
ঘাটে গরু নামানোর পর সেগুলো তোলা হচ্ছে হাটে। পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা দেশি গরুর প্রতি ক্রেতাদের আগ্রহও দেখা গেছে বেশ।
হাটে আসা ব্যবসায়ীরা জানান, কোরবানির ঈদ সামনে রেখে গত কয়েকদিন ধরেই গরু আসা বেড়েছে।
বিশেষ করে পাহাড়ি গরুর চাহিদা বেশি থাকায় অনেক ব্যবসায়ী আগেই বিভিন্ন এলাকা থেকে গরু সংগ্রহ করেছেন।
লংগদু থেকে আসা এক বিক্রেতা জানান, তিনি অনলাইনের মাধ্যমেও গরু বিক্রি করছেন। ছবি ও ভিডিও দেখে অনেক ক্রেতা আগাম বুকিং দিচ্ছেন।
পরে সরাসরি এসে গরু নিয়ে যাচ্ছেন। এতে সময় বাঁচার পাশাপাশি বিক্রিও ভালো হচ্ছে বলে জানান তিনি। হাটে আসা ক্রেতাদের কেউ পরিবার নিয়ে, আবার কেউ বন্ধু বা আত্মীয়দের সঙ্গে গরু দেখতে আসছেন।
পছন্দের গরু খুঁজে দরদাম করতেও ব্যস্ত সময় পার করতে দেখা গেছে তাদের। রাঙামাটি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, জেলায় কোরবানির পশুর কোনো সংকট নেই।
স্থানীয় খামারিরা চাহিদা পূরণে পর্যাপ্ত পশু প্রস্তুত করেছেন। পাশাপাশি পশুর স্বাস্থ্য পরীক্ষা ও বাজার মনিটরিং কার্যক্রমও নিয়মিত পরিচালনা করা হচ্ছে।
এদিকে কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে নিরাপত্তা ও নকল নোট প্রতিরোধে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
পুলিশের পাশাপাশি ব্যাংক কর্মকর্তারাও দায়িত্ব পালন করছেন আধুনিক নোট যাচাই যন্ত্র নিয়ে।
হাটজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও চোখে পড়েছে। রাঙামাটির পুলিশ সুপার বলেন, কোরবানির পশুর হাটে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কাজ করছে।
নকল নোট প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।
যাতে ক্রেতা-বিক্রেতারা নির্বিঘ্নে বেচাকেনা করতে পারেন সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।
হাট পরিচালনা কমিটির সদস্যরা জানান, ঈদ যত ঘনিয়ে আসবে, ততই হাটে গরুর সংখ্যা ও ক্রেতা সমাগম বাড়বে।
শেষ সময়ের বেচাকেনাকে কেন্দ্র করে আরও জমে উঠবে রাঙামাটির কোরবানির পশুর হাট।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited