আলমগীর মানিক | ০৬:০০ পিএম, ২০২৬-০৫-২৫
আলমগীর মানিক
রাঙ্গামাটি জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য, জুয়া, চাঁদাবাজি, অস্ত্রধারী, ইভটিজিং ও কিশোর গ্যাংদের বিরুদ্ধে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
সোমবার (২৫ মে ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে মাননীয় পুলিশ সুপার রাঙ্গামাটি পার্বত্য জেলা জনাব মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, ডিবি’র নেতৃত্বে একটি বিশেষ টিম কোতয়ালী থানাধীন ২নং পাথরঘাটা এলাকার মুন্সি মিয়া টিলা (কাপ্তাই লেক সংলগ্ন) ও রিজার্ভ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে আটককৃতরা হলো; কিনা মিত্র চাকমা (৪৬), পিতা: কালাচান চাকমা, সাং: কিল্লামুরা, থানা: সদর; সবিমল চাকমা (৩৬), পিতা: কৃষ্ণ রতন চাকমা, সাং: কুসুমছড়ি, থানা: জুরাছড়ি ও হরিলাল চাকমা (৫০), পিতা: মৃত রাবনা চাকমা, সাং: বালুখালী, থানা: জুরাছড়ি।
ডিবি পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় স্থানীয় জনগণের মাঝে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হয় এবং অপরাধ দমনে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাংদের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited