মেহেদী হাসান | ০২:৫১ পিএম, ২০২৬-০৫-২৫
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাঙামাটি পৌর ট্রাক টার্মিনালজুড়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট। জেলার বিভিন্ন এলাকা থেকে খামারি ও ব্যবসায়ীরা গরু নিয়ে আসছেন হাটে।
তবে বাজারে গরুর অস্বাভাবিক দাম বৃদ্ধিতে চাহিদা অনুযায়ী পশু কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।
ক্রেতাদের অভিযোগ, অন্যান্য বছরের তুলনায় এ বছর গরুর দাম অনেক বেশি। মাঝারি আকারের গরুর দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।
অনেকেই বলছেন, স্থানীয় গরু জেলার বাইরে চলে যাওয়ায় বাজারে সংকট তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে দামে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি বিপাকে পড়েছে।
হাটে আসা কয়েকজন ক্রেতা জানান, গত বছরের তুলনায় এবার প্রায় দ্বিগুণ দামে গরু বিক্রি হচ্ছে। সাধ্যের মধ্যে ভালো গরু না পাওয়ায় অনেকেই খালি হাতে ফিরে যাচ্ছেন।
অন্যদিকে বিক্রেতারা বলছেন, একটি গরু লালন-পালনে সারা বছর যে খরচ হয়, বিক্রির সময় সেই অনুযায়ী দাম না পেলে পরিবার নিয়ে চলা কঠিন হয়ে পড়ে।
খাদ্য, চিকিৎসা ও পরিবহন খরচ বাড়ায় বাধ্য হয়েই বেশি দামে গরু বিক্রি করতে হচ্ছে বলে দাবি তাদের।
এদিকে হাটে প্রচুর গরু উঠলেও ক্রেতা-বিক্রেতার মধ্যে দরদাম নিয়ে চলছে দীর্ঘ আলোচনা।
কেউ দাম শুনে ফিরে যাচ্ছেন, আবার কেউ কম দামে বিক্রি করতে রাজি না হওয়ায় বিক্রি ছাড়াই হাট ত্যাগ করছেন।
স্থানীয়দের দাবি, অতিরিক্ত হাসিল ও পরিবহন ব্যয় কমানো গেলে বাজারে গরুর দাম কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে।
পাশাপাশি ঈদকে সামনে রেখে বাজারে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited