নাজিম আল হাসান | ০৯:৩৬ পিএম, ২০২৬-০৫-২১
রাঙ্গামাটির লংগদু উপজেলার কৃতি সন্তান অ্যাডভোকেট আলাল উদ্দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ায় এলাকায় আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।
তাঁর এই গৌরবময় অর্জনে শুভাকাঙ্ক্ষী, শিক্ষক, সহপাঠী, রাজনৈতিক-সামাজিক ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ মানুষ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
স্থানীয়দের মতে, এটি শুধু ব্যক্তিগত সাফল্য নয়; বরং লংগদু তথা সমগ্র রাঙ্গামাটিবাসীর জন্য এক অনন্য সম্মান ও গর্বের বিষয়।
অ্যাডভোকেট আলাল উদ্দিন লংগদু উপজেলার বাইট্টাপাড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক জহির উদ্দিন ও মিসেস ফিরোজা বেগম দম্পতির সন্তান।
শৈশব থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, অধ্যবসায়ী, দূরদর্শী ও সৃজনশীল চিন্তার অধিকারী। জ্ঞানার্জন, যুক্তি-বিশ্লেষণ, বিতর্কচর্চা এবং নেতৃত্বগুণের কারণে ছাত্রজীবন থেকেই তিনি শিক্ষক ও সহপাঠীদের কাছে বিশেষভাবে প্রশংসিত ছিলেন।
শিক্ষাজীবনের শুরু থেকেই তিনি অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রাখেন। ২০০৩ সালে পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনের মাধ্যমে তাঁর মেধার উজ্জ্বল প্রকাশ ঘটে।
পরবর্তীতে তিনি রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় থেকে ২০০৯ সালে কৃতিত্বের সঙ্গে এসএসসি এবং রাবেতা মডেল কলেজ, বর্তমানে লংগদু মডেল সরকারি কলেজ থেকে ২০১১ সালে বিজ্ঞান বিভাগে এইচএসসি সম্পন্ন করেন।
উচ্চশিক্ষায় তিনি আইন বিভাগকে বেছে নেন এবং বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে ২০১৬ সালে এলএলবি (অনার্স) ডিগ্রি অর্জন করেন। এরপর চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি থেকে ২০১৭ সালে এলএলএম ডিগ্রি লাভ করেন।
আইন বিষয়ে তাঁর গভীর জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা ও পেশাগত একাগ্রতা অল্প সময়েই তাঁকে একজন প্রতিশ্রুতিশীল আইনজীবী হিসেবে পরিচিতি এনে দেয়।
২০২১ সালে বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়ে তিনি রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতে আইনপেশা শুরু করেন।
পেশাগত জীবনে তিনি সততা, নিষ্ঠা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। তাঁর সহকর্মীদের মতে, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তাঁকে অন্যদের থেকে আলাদা মর্যাদা দিয়েছে।
সম্প্রতি দেশের সর্বোচ্চ বিচারালয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়া তাঁর জীবনের এক গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
এই অর্জনের মধ্য দিয়ে তিনি শুধু নিজের পরিবার নয়, পুরো লংগদু উপজেলার সম্মান আরও উজ্জ্বল করেছেন।
এলাকাবাসী মনে করছেন, অ্যাডভোকেট আলাল উদ্দিনের এই সাফল্য নতুন প্রজন্মের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সততার মাধ্যমে যে বড় স্বপ্ন বাস্তবায়ন সম্ভব—তার উজ্জ্বল উদাহরণ তিনি।
ভবিষ্যতে তিনি আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং সমাজের অবহেলিত মানুষের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেছেন সচেতন মহল।
তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী এবং সর্বস্তরের মানুষ।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited