নিজস্ব প্রতিবেদক | ১২:৪২ পিএম, ২০২৬-০৫-২০
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার জামতলী এলাকায় সাজেকগামী একটি পর্যটকবাহী বাস বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে।
বুধবার (২০ মে ২০২৬) সকাল ৭টার দিকে পাহাড়ি সড়কের একটি ঝুঁকিপূর্ণ বাঁকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ি আঁকাবাঁকা সড়কে চলাচলের সময় বাসটি নিয়ন্ত্রণ হারানোর উপক্রম হলে চালকের তাৎক্ষণিক সতর্কতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, সাজেক সড়কের বিভিন্ন বাঁক অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় চালকদের আরও সতর্কতার সঙ্গে গাড়ি চালানো প্রয়োজন। বিশেষ করে বর্ষাকাল ও ভোরের সময়ে পাহাড়ি সড়কে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।
তারা আরও বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য পর্যটক সাজেকে ভ্রমণে আসেন। তাই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের দায়িত্বশীলতা ও সচেতনতাই হতে পারে দুর্ঘটনা প্রতিরোধের প্রধান উপায়।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited