আল মামুন | ০৮:৪০ পিএম, ২০২০-১২-০৯
”শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” স্লোগানে গুইমারা উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা,চেক বিতরন ও জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়।
বুধবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার আহমেদের সভাপতিত্বে গুইমারা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাছিনা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন,গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা। এতে বক্তব্য রাখেন, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা,হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী। এছাড়াও দুই জয়িতা নাউখ্রে মারমা ও আনু মারমা তাদের অভিপ্রায় ব্যাক্ত করে বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার ¤্রাসাথোয়াই মগ, গুইমারা কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দীন, দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মোহাম্মদ জায়নুল আবদীন, আমার বাড়ী আমার খামারের প্রকল্প কর্মকর্তা শান্তনু মহাজনসহ গণ্যমান্যরা এতে অংশ নেয়। পরে জয়িতাদের সংবর্ধনার মাধ্যমে তাদের হাতে সম্মাননা ক্রেষ্ট ও রে¤্রাপাড়া মহিলা সমিতিকে ৫০ হাজার টাকার চেক তুলেদেন অতিথিরা।
উল্লেখ্য যে, বেগম রোকেয়া দিবসে গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের আনু মারমা ও হাফছড়ি ইউনিয়ের স্কুল শিক্ষিকা হাফছড়ি ইউনিয়ন চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী সহধর্মিণী নাউখ্রে মারমা জয়িতা নির্বাচিত হয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited