নিজস্ব প্রতিবেদক | ১১:০৭ এএম, ২০২৬-০৫-০৪
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় পুলিশের বিশেষ রাত্রিকালীন অভিযানে ১৪ পিচ ইয়াবাসহ সাগর হুসাইন মনির নামে এক যুবককে আটক করা হয়েছে।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মজুমদার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই মো. রাকিবুল হাসান ও এসআই রিয়াজুল ইসলামের নেতৃত্বে উপজেলার কলেজ পাড়া এলাকায় অভিযান চালিয়ে সাগর হুসাইন মনিরকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত সাগর হুসাইন মনির লংগদু উপজেলার মাইনী এলাকার মৃত তাইজুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কলেজ পাড়া এলাকায় হাবিব উল্লাহর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। পুলিশের দাবি, তিনি ভাড়াটিয়ার আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited