নিজস্ব প্রতিবেদক | ১১:৪৫ পিএম, ২০২৬-০৪-২৭
খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন প্রতিদিনের বাংলাদেশের রাঙ্গামাটি প্রতিবেদক মোহাম্মদ আলী। উপজেলার ডিপি নোয়াপাড়া এলাকায় সোমবার সকালে এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক মোহাম্মদ আলী জানান, ওই এলাকায় দীর্ঘদিনের বিদ্যুৎ ও পানির সংকট নিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে একদল দুষ্কৃতকারী তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে মারধর করে সঙ্গে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। পরে তাকে পার্শ্ববর্তী একটি দোকানে নিয়ে দ্বিতীয় দফায় নির্যাতন করা হয়।
ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, ‘আজম’ নামের এক ব্যক্তির নেতৃত্বে ১৫ থেকে ২০ জন মিলে তাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে পৈশাচিক কায়দায় মারধর করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সাংবাদিক মহলে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে লক্ষ্মীছড়ি থানার একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited