আলমগীর মানিক | ০২:৫৮ পিএম, ২০২৬-০৪-২৭
রাঙামাটি পার্বত্য জেলায় আধুনিক স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচন করে নবনির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ভবনের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, রাঙামাটির মানুষের দীর্ঘদিনের অন্যতম প্রধান দাবি ছিল মানসম্মত ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
নতুন এই ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবন সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর মাধ্যমে পার্বত্য এলাকার সাধারণ মানুষ আধুনিক চিকিৎসা সুবিধা আরও সহজে গ্রহণ করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করে পার্বত্যমন্ত্রী বলেন, পাহাড়ের অধিবাসীদের নিরাপদ ও আধুনিকমানের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বর্তমান সরকার বন্ধ পরিকর।
অনুষ্ঠানের আয়োজন করে স্বাস্থ্য বিভাগ ও গণপূর্ত বিভাগ, রাঙামাটি পার্বত্য জেলা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রশাসনিক, সামরিক, রাজনৈতিক ও স্বাস্থ্য খাতের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএ-৭৭৩০ লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত, পিএসসি, অধিনায়ক, ৬০ ইবি রাঙামাটি সদর জোন; মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রাঙামাটি পার্বত্য জেলা; কাজল তালুকদার, চেয়ারম্যান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ; প্রীতিপূষণ বড়ুয়া, প্রিন্সিপাল, রাঙামাটি মেডিকেল কলেজ; মানষ মুকুর চাকমা, সহ-সভাপতি, রাঙামাটি জেলা বিএনপি; অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক, রাঙামাটি জেলা বিএনপি; এবং শর্মি চাকমা, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ।
লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের জন্য উন্নত চিকিৎসা সুবিধা নিশ্চিত করা সময়ের দাবি।
নতুন হাসপাতাল ভবন স্বাস্থ্যসেবা খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে তিনি মন্তব্য করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোছাইন বলেন, জনসেবার প্রতিটি ক্ষেত্রের উন্নয়নের সঙ্গে স্বাস্থ্যখাতের অগ্রগতি সরাসরি সম্পৃক্ত। এই উদ্যোগ রাঙামাটির মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, এটি শুধু একটি অবকাঠামো নয়, বরং জেলার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। এর মাধ্যমে স্থানীয় জনগণ আরও উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা পাবেন।
রাঙামাটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রীতিপূষণ বড়ুয়া বলেন, নতুন এই হাসপাতাল ভবন চিকিৎসাসেবার পাশাপাশি মেডিকেল শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন হাসপাতাল ভবন চালু হলে রাঙামাটির স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং পার্বত্য অঞ্চলের মানুষ দ্রুত, সহজ ও মানসম্মত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited