নিজস্ব প্রতিবেদক | ১১:০১ পিএম, ২০২৬-০৪-২৩
রাঙামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে এক মাদক কারবারিসহ মোট ৭ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ১৯ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল শহরের রিজার্ভ বাজার, ওয়াপদা কলোনী, হাসপাতাল এলাকাসহ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মাদক কারবারি সবা মিত্র (৩২)-কে ১৯ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ গ্রেফতার করা হয়। একই অভিযানে আরও ৬ জন আসামিকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত অন্য আসামিরা হলেন মোঃ জাহিদুল ইসলাম (২৬), মোঃ সাগর (২৫), মোঃ মিরাজ উদ্দিন সোহেল (২৬), আব্দুল ছাত্তার (৪৫), নুর নবী (২৮) এবং মোঃ মাজেদুল ইসলাম (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কোতয়ালী থানার এই বিশেষ অভিযানকে মাদক ও অপরাধ দমনে চলমান পুলিশের কঠোর অবস্থানের অংশ হিসেবে দেখছেন স্থানীয়রা।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited