কাউখালী প্রতিনিধি | ১২:২২ এএম, ২০২৬-০৪-১১
রানীরহাট পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট দেখা দেওয়ায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কের পাশে বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল ২০২৬) রানীরহাট পেট্রোল পাম্পে তেল সংগ্রহের আশায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চালক ও যানবাহন মালিকদের।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে জ্বালানি সরবরাহ কমে যাওয়ায় পাম্পটিতে তীব্র সংকট তৈরি হয়েছে। এতে মোটরসাইকেল, সিএনজি, বাস ও ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দীর্ঘ অপেক্ষার কারণে চালকদের মধ্যে চরম ভোগান্তি ও অসন্তোষ বিরাজ করছে।
চালকরা জানান, সময়মতো তেল না পাওয়ায় তাদের স্বাভাবিক যাতায়াত ও পণ্য পরিবহন কার্যক্রম ব্যাহত হচ্ছে। অনেকেই নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে দেরি করছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেবে বলে আশা করছেন স্থানীয়রা।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited