নিজস্ব প্রতিবেদক | ১২:৪৫ এএম, ২০২৬-০৪-০৩
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকার নতুন কর্মঘণ্টা নির্ধারণ করেছে। রোববার থেকে সব সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে।
এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে, যেখানে সভাপতিত্ব করেন তারেক রহমান।
বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত এ বৈঠক প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি জানান, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যেই এই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাংক লেনদেন চলবে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।
এছাড়া দোকানপাট, শপিংমল ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এ বিষয়ে আগামী রোববার আলাদা করে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।
সরকারের আশা, এ ধরনের সময়সূচি পরিবর্তনের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় আসবে এবং বর্তমান জ্বালানি পরিস্থিতি মোকাবিলা করা সহজ হবে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited