আলমগীর মানিক | ০৯:৫৯ পিএম, ২০২৬-০৩-২৯
রাঙ্গামাটি পার্বত্য জেলায় আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
রোববার (২৯ মার্চ ২০২৬ খ্রি.) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। তিনি কোতয়ালী থানার ওসি মোঃ জসীম উদ্দীনের হাতে সম্মাননা তুলে দেন।
জানা যায়, সাম্প্রতিক সময়ে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা রাখার জন্য ওসি জসীম উদ্দীনের এ স্বীকৃতি প্রদান করা হয়। তার নেতৃত্বে পরিচালিত বিভিন্ন অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।
পুরস্কার প্রদানকালে পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, পেশাগত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়েছে। তিনি ভবিষ্যতেও এ ধরনের ভালো কাজ অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যকে উৎসাহ প্রদান করেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited