মেহেদী হাসান | ০৬:৪৩ পিএম, ২০২৬-০৩-২৮
রাঙামাটিতে জেলা প্রশাসনের উদ্যোগে “জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”-এর জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিকেল ৩টায় মারী স্টেডিয়াম-এ এই উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমীন এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপি-এর সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামি রাঙামাটি জেলার আমির আব্দুল আলিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, খেলাধুলা তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করে এবং একটি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, এই গোল্ডকাপ টুর্নামেন্ট নতুন প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক।
তারা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের টুর্নামেন্ট তরুণদের মাঝে খেলাধুলার আগ্রহ বৃদ্ধি এবং প্রতিভা বিকাশে সহায়ক হবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি প্রদর্শনী ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক খেলা শুরু হয়।
এতে জেলার বিভিন্ন উপজেলার দল অংশগ্রহণ করছে, যা পুরো জেলার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited