ওমর ফারুক সুমন | ১১:২৪ পিএম, ২০২৬-০৩-১৭
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘাইছড়ি শাখার উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
এ কর্মসূচির আওতায় ৬৭টি পরিবারের মাঝে প্রয়োজনীয় ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৩টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন রাঙ্গামাটি পৌর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রহমতুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রহমতুল্লাহ বলেন, ঈদের আনন্দ কেবল বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বাঘাইছড়ি উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মো. আবসার হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের টিম সদস্য আব্দুল কাইয়ুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হাসান আলী, পৌর সভাপতি নেয়ামত উল্লাহসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতাকর্মী এবং উপকারভোগীরা।
উপকারভোগীরা জানান, এ ধরনের উদ্যোগ সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা এ আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited