নিজস্ব প্রতিবেদক | ১০:৩৮ পিএম, ২০২৬-০৩-১৩
বান্দরবানের লামা উপজেলায় লাকড়িবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতের দিকে উপজেলার ফাঁসিয়াখালী-লামা সড়কের ইয়াংছা টার্নিং পয়েন্ট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ইয়াংছা কালিরঝিরি এলাকার ট্রাকচালক মো. আলমগীর (৩৫) এবং পোয়াংবাড়ী এলাকার আনোয়ার হোসেন (৪৫)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বনপুর এলাকা থেকে অবৈধভাবে লাকড়ি বোঝাই করে ট্রাকটি ইয়াংছা অভিমুখে যাচ্ছিল।
পথে ইয়াংছা টার্নিং পয়েন্ট এলাকায় পৌঁছালে চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাকটি প্রায় ২০০ ফুট নিচে পাহাড়ি খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় ট্রাকচালক আলমগীর ও আনোয়ার হোসেন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনাটির প্রেক্ষিতে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited