মেহেদী হাসান | ১০:৫৬ পিএম, ২০২৬-০৩-০৮
পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ রাঙামাটি আসনের নির্বাচিত সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান–এর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।
সাক্ষাৎকালে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষা বিস্তার, দক্ষতা উন্নয়ন এবং সামগ্রিক অগ্রগতি নিয়ে উভয় পক্ষের মধ্যে আন্তরিক মতবিনিময় হয়।
নেতৃবৃন্দ পার্বত্য এলাকার শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বিষয়গুলো তুলে ধরেন এবং শিক্ষার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় মন্ত্রী শিক্ষার্থীদের অগ্রগতির জন্য সরকারের বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ সম্পর্কে অবহিত করেন এবং তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
আলোচনায় পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, উচ্চশিক্ষায় অংশগ্রহণ বাড়ানো, আধুনিক শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক মতামত বিনিময় হয়।
বিশেষ করে শিক্ষার্থীদের কল্যাণে পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সাথে সম্মিলিতভাবে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের বিষয়ে প্রাথমিক পরিকল্পনাও করা হয়।
পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একটি সংক্ষিপ্ত চা-চক্র অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত সবাই পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মনোভাব নিয়ে ভবিষ্যতে শিক্ষার্থীদের উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited