মেহেদী হাসান | ০৭:৪৭ পিএম, ২০২৬-০৩-০৮
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই আসামিকে ভারতের কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি পশ্চিমবঙ্গের গণমাধ্যম ‘এই সময়’-এ প্রকাশিত হয়েছে।
তথ্য অনুযায়ী, গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়।
এতে তিনি গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তদন্তকারী সংস্থার দাবি, হামলাকারীদের মধ্যে একজন ছিলেন ফয়সাল করিম মাসুদ।
এ ঘটনায় অন্তর্বর্তী সরকার ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তারে সহায়তার জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল।
ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এর আগে ফয়সাল করিম মাসুদ, তার মালিকানাধীন প্রতিষ্ঠান অ্যাপল সফট আইটি লিমিটেড এবং তার পরিবারের সদস্যদের সব ব্যাংক হিসাব জব্দ করা হয়।
তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এই হত্যাকাণ্ডে কোনো ধরনের অর্থায়ন ছিল কি না তা খতিয়ে দেখতে তদন্ত চলাকালে সম্ভাব্য অর্থ লেনদেন বা অর্থ গোপন করা ঠেকাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
হাদি হত্যাকাণ্ডের তদন্ত এখনো চালিয়ে যাচ্ছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। পাশাপাশি আর্থিক গোয়েন্দা কর্তৃপক্ষও এই মামলার সঙ্গে সংশ্লিষ্ট সম্ভাব্য আর্থিক যোগসূত্র ও লেনদেন খতিয়ে দেখছে।
এর আগে হাদি হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।
মামলাটি তদন্ত করে গত ৬ জানুয়ারি ১৭ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছিল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
তবে মামলার বাদী গত ১৫ জানুয়ারি ডিবির দেওয়া অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেন।
এর পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন এবং নতুন করে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেন। তবে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ইতোমধ্যে ছয়বার পিছিয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited