আলমগীর মানিক | ০৭:০৪ পিএম, ২০২৬-০৩-০৭
অমর একুশে বইমেলা-এর উৎসবমুখর পরিবেশে শামিল হলেন দীপেন দেওয়ান। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সংসদ সদস্য তিনি।
শনিবার (০৭ মার্চ) বিকেলে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন বইমেলা এলাকা পরিদর্শন করেন তিনি।
বিকেল ঠিক চারটায় মন্ত্রী মেলা প্রাঙ্গণে উপস্থিত হন। পরিদর্শনকালে তিনি বিভিন্ন প্রকাশনীর স্টল ঘুরে দেখেন এবং নতুন প্রকাশিত সৃজনশীল, সাহিত্য ও গবেষণামূলক বই সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় তিনি জিয়া পরিষদ কর্তৃক স্থাপিত কেন্দ্রীয় স্টলও পরিদর্শন করেন এবং সেখান থেকে বেশ কয়েকটি গবেষণাধর্মী বই সংগ্রহ করেন।
মন্ত্রী দীপেন দেওয়ান ব্যক্তিগতভাবে বই পড়তে ভালোবাসেন বলে জানা গেছে। বইমেলায় তিনি শুধু নিজের জন্যই বই কেনেননি, বরং উপস্থিত অনেকের মাঝেও বই কিনে উপহার দেন।
পাঠাভ্যাস গড়ে তোলা ও বই পড়ার সংস্কৃতি ছড়িয়ে দিতে তাঁর এই স্বতঃস্ফূর্ত উদ্যোগ মেলায় আগত দর্শনার্থীদের মাঝে ইতিবাচক সাড়া সৃষ্টি করে।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিনী মৈত্রী চাকমা, জিয়া পরিষদ সোনালী ব্যাংক কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা, রাঙ্গামাটি জেলা জিয়া পরিষদের সভাপতি মানস মুকুর চাকমা, মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোঃ আল আমিনসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited