আলমগীর মানিক | ১২:৩৪ এএম, ২০২৬-০৩-০৭
চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন –এর নির্দেশনায় হাটহাজারী ও বায়েজিদ এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
যেকোন ধরনের অপরাধের বিরুদ্ধে “শূন্য সহনশীলতা” নীতির ভিত্তিতে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ উদ্যোগের অংশ হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে।
পাশাপাশি নিয়মিত টহল বৃদ্ধি, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ তদারকি এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সহযোগিতাকেও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, হাটহাজারী ও বায়েজিদসহ সংশ্লিষ্ট এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
যেকোন ধরনের অপরাধ, সন্ত্রাস বা বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ জীবনযাপন নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।
তাই আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় থেকে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে এবং এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited