মেহেদী হাসান | ১১:১৬ পিএম, ২০২৬-০৩-০৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে আয়োজিত এই ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নেতা তানভীরুল ইসলাম ও মেহেরান গাজী রুবেলসহ সংগঠনের অন্যান্য সাবেক সদস্যরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিসিসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. তারেক মনোয়ার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মাসুদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য হারুনুল ইসলাম রিফাত।
প্রধান বক্তার বক্তব্যে মো. হাবীব আজম বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল–এর বিরুদ্ধে একটি কুচক্রী মহল ও সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী পরিকল্পিতভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, এসব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন বাধাগ্রস্ত করতে বিভিন্ন অপচেষ্টা চলছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রসমাজকে সচেতন ও ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।
হাবীব আজম বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রেখে উন্নয়ন ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।
তিনি তরুণ প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এ মাসের শিক্ষাকে ধারণ করে সমাজে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা বাড়াতে সবাইকে একসাথে কাজ করতে হবে।
তারা পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে ছাত্রসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
ইফতার মাহফিলে পিসিসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মী, সাবেক সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited