নিজস্ব প্রতিবেদক | ০৩:১১ এএম, ২০২০-১২-০৬
রাঙামাটিতে আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’’র ৭ম ব্যবস্থাপনা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী পরবর্তী সর্বস্তরের জনগণকে নবনির্বাচিত সভাপতি মোঃ মিজান বিজয়ের মাসে মহান বিজয় দিবসের শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
শনিবার (৫ডিসেম্বর২০) বিকালে গণমাধ্যমে এক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ মহান বিজয় দিবসের শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, রাঙ্গামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’’র ৭ম ব্যবস্থাপনা পরিষদ নির্বাচন-২০ইং এর সভাপতির পদে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করায় অত্র সমিতির সকল সদস্য, নির্বাচন পরিচালনা কমিটি, আইন-শৃঙ্খলা বাহিনী ও সকল শোভাকাঙ্খিসহ যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাকে নানাভাবে সহযোগিতা করেছেন
সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
তিনি আরো বলেন, আমার প্রাণপ্রিয় সংগঠনের নব-নির্বাচিত সকল সদস্যদের জানাই আন্তরিক শুভেচ্ছা। তিনি নবগঠিত ব্যবস্থাপনা পরিষদের জন্য সকলের দোয়া প্রার্থনা করেন।
সর্বশেষ তিনি বিজয়ের মাসে রাঙ্গামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ও ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে মহান বিজয় দিবসের অগ্রিম প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি প্রতিবেদক কে জানান, সমিতির কাজ করার প্রত্যয় নিয়ে আগামী ০৩ ডিসেম্বর -২০২০ইং ৭ম ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে অংশগ্রহণ করে সভাপতি পদে পদপ্রার্থী হয়েছিলাম। সমিতির সকল সদস্য আমার উপর আস্থা, বিশ্বাস ও ভরসা রেখে তাদের মূল্যবান রায় আমার পক্ষে প্রদান করেছেন। আমি অতীতে যেমন সংগঠন ও ব্যবসায়ী ভাইদের সহকারী হিসেবে সমিতির উন্নয়ন কল্পে সমিতির নির্বাহী কোন দ্বয়িত্ব না থাকা সত্ত্বেও সংগঠনের সমৃদ্ধির কথা মাথায় রেখে নিরলসভাবে কাজ করে আসেছি। বর্তমানেও তা অব্যাহত রাখবো।
তিনি আরো বলেন, সমিতির সকল সদস্য ভাইদের সর্বোচ্চ ব্যবসায়ী সুবিধা নিশ্চিত করাসহ সংগঠনকে শক্তিশালী করণের জন্য আমার শ্রম, আমার মেধা, আমার যোগ্যতা দ্বারা আপনাদেরকে সাথে নিয়ে সমিতির সকল প্রকার উন্নতির জন্য এবং সমিতির অগ্রগতির জন্য আমার চিন্তা চেতনার কর্মপরিকল্পনা রয়েছে। তিনি সমিতি ও সকলে শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
প্রসঙ্গতঃ রাঙ্গামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’’র ৭ম ব্যবস্থাপনা নির্বাচনে সভাপতি পদে মো: মিজান (ছাতা) প্রতীকে ৪৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: আমিনুল ইসলাম শামীম (চেয়ার) মার্কায় পেয়েছেন ১৪৫ ভোট।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited