মেহেদী হাসান | ০৬:৫৮ পিএম, ২০২৬-০২-১৬
রাঙামাটি-২৯৯ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত অ্যাডভোকেট দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন—এমন জোর আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে।
কেন্দ্রীয়ভাবে নির্ভরযোগ্য একটি সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
দলীয় সূত্র জানায়, সম্ভাব্য মন্ত্রিসভা গঠনের অংশ হিসেবে যাদের দায়িত্ব দেওয়া হতে পারে, তাদের মধ্যে কয়েকজনকে দলের নীতিনির্ধারকেরা তারেক রহমানের নির্দেশনায় ঢাকায় ডেকেছেন।
ডাকা ব্যক্তিদের মধ্যে কয়েকজন ইতোমধ্যে ঢাকায় অবস্থান করছেন এবং মন্ত্রিসভা গঠন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকও হয়েছে বলে জানা গেছে।
রাঙামাটি-২৯৯ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে নিরঙ্কুশভাবে দেড় লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হন দীপেন দেওয়ান।
পাহাড়ি এই আসনে তার বিশাল ব্যবধানের জয় দলীয় মহলে ইতিবাচকভাবে বিবেচিত হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, পার্বত্য অঞ্চলে দলীয় অবস্থান শক্তিশালী করতে এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
পার্বত্য চট্টগ্রাম চুক্তির শর্ত অনুযায়ী, পার্বত্য অঞ্চলের কোনো উপজাতীয় সম্প্রদায়ের প্রতিনিধিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়ে থাকে।
সে আলোকে দীপেন দেওয়ানের নাম সামনে এসেছে বলে জানা গেছে। তবে চুক্তি অনুযায়ী পূর্ণমন্ত্রীর পদ দেওয়ার বিধান থাকলেও, এবার তাকে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে বলেও আভাস পাওয়া গেছে।
দলীয় সূত্র আরও জানায়, এক-এগারো সময়কালে খালেদা জিয়ার আহ্বানে সিনিয়র সহকারী জজের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন দীপেন দেওয়ান।
তার বাবা সুবিমল দেওয়ান তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা ছিলেন।
বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মাঠে সক্রিয় ভূমিকা রাখার কারণেও তিনি দলের কাছে গুরুত্বপূর্ণ ও আস্থাভাজন নেতা হিসেবে বিবেচিত।
তবে মন্ত্রিসভা গঠন ও দায়িত্ব বণ্টন নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
রাজনৈতিক মহল মনে করছে, চূড়ান্ত সিদ্ধান্ত আসলেই এ বিষয়ে স্পষ্টতা মিলবে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited