আলমগীর মানিক | ১১:৪৮ পিএম, ২০২৬-০২-০৯
আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাঙামাটি জেলার ২৯৯ নং সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সিনিয়র যুগ্ম জেলা জজ জনাব দীপেন দেওয়ান জোরেশোরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
নির্বাচনের শেষ সময়ে তিনি ও তাঁর সহকর্মীরা বিভিন্ন এলাকা ঘুরে গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করছেন।
নির্বাচনী প্রচারণায় এবার যুক্ত হয়েছেন তাঁর মেয়ে রাজেশ্বরী দেওয়ান জুহি।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে রাঙামাটিবাসীর কাছে তাঁর বাবার জন্য ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
পোস্টে রাজেশ্বরী দেওয়ান জুহি উল্লেখ করেন, আগামী ১২ ফেব্রুয়ারি ২৯৯ নং আসনে তাঁর বাবা দীপেন দেওয়ানকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য তিনি রাঙামাটিবাসীর প্রতি আহ্বান জানাচ্ছেন।
তিনি বলেন, জনগণের সমর্থন পেলে তাঁর বাবা সমাজ ও দেশের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করতে পারবেন।
এদিকে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই প্রার্থীদের প্রচারণা কার্যক্রমে গতি বেড়েছে।
বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন কামনা করছেন।
নির্বাচনী মাঠে শেষ মুহূর্তের প্রচারণা নিয়ে রাঙামাটিতে রাজনৈতিক উত্তাপ বিরাজ করছে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited