মেহেদী হাসান | ১১:২৭ পিএম, ২০২৬-০২-০৯
রাঙামাটি কোর্ট বিল্ডিং এলাকা থেকে রাবেয়া খাতুন নামের এক বৃদ্ধাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উদ্ধারকালে তিনি কথা বলতে পারছিলেন না এবং শারীরিকভাবে অত্যন্ত দুর্বল ছিলেন।
তার স্বামীর নাম সোলাইমান বলে জানা গেছে।
স্থানীয় কয়েকজন সহৃদয় ব্যক্তি দ্রুত মানবিক উদ্যোগ নিয়ে তাকে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে তিনি হাসপাতালের ২য় তলার মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা তার প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছেন এবং তার শারীরিক অবস্থার ওপর নিবিড় পর্যবেক্ষণ রাখা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, তার পরিচয় ও পরিবারের অবস্থান সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এ অবস্থায় তার স্বজনদের খুঁজে বের করতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
যদি কোনো ব্যক্তি রাবেয়া খাতুনকে চিনে থাকেন অথবা তার পরিবারের সন্ধান জানেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
যোগাযোগ: ০১৫২০০৮০৬৫৪
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited