মেহেদী হাসান | ০৯:১০ পিএম, ২০২৬-০২-০৭
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণতন্ত্র মঞ্চ সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য প্রার্থী জুঁই চাকমা তাঁর নির্বাচনী প্রচারণার ১৭তম দিনে রাঙামাটি পৌর এলাকায় ব্যাপক গণসংযোগ ও ইশতেহার বিতরণ করেছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) তিনি কলেজ গেইট, কল্যাণপুর, রাজবাড়ি ও বৃহত্তর বনরূপা এলাকায় গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় তিনি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং নাগরিক সেবা উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেন।
গণসংযোগকালে জুঁই চাকমা বলেন, প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও রাঙামাটির নাগরিকরা এখনো কাঙ্ক্ষিত নাগরিক সেবা থেকে বঞ্চিত।
পৌর এলাকার ফুটপাত দখলমুক্ত নয় এবং ট্যাক্সি ও সিএনজি অটোরিকশার জন্য নির্ধারিত পার্কিং ব্যবস্থা না থাকায় যত্রতত্র যানবাহন পার্কিংয়ের কারণে নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে।
তিনি আরও বলেন, রাঙামাটিকে একটি আধুনিক ও আকর্ষণীয় পর্যটন নগরীতে রূপান্তর করতে হলে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম গ্রহণ এবং সংশ্লিষ্ট উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
এ প্রসঙ্গে তিনি পৌর কর্তৃপক্ষকে পরামর্শ দিয়ে বলেন, দিনের পরিবর্তে রাতের বেলায় ময়লা-আবর্জনা পরিষ্কারের ব্যবস্থা গ্রহণ করলে ভোরবেলায় নাগরিকরা একটি পরিচ্ছন্ন ও ঝকঝকে শহর দেখতে পাবেন।
শহরের ভেতরে রাতে গবাদিপশুর অবাধ চলাচলের বিষয়টিও তিনি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। জুঁই চাকমা বলেন, এ বিষয়ে পৌর কর্তৃপক্ষকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে শহরের সৌন্দর্য, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় থাকে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এখনো ভোটাররা স্বাধীন ও নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের অনুকূল পরিবেশ দেখতে পাচ্ছেন না।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, যদি ২০১৮ সালের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থান এবং অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সকল উদ্যোগ ব্যর্থ হয়ে যেতে পারে।
জুঁই চাকমা দাবি করেন, রাঙামাটি-২৯৯ আসনের প্রতিটি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত।
তাই সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোরালো আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জুঁই চাকমার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব পলাশ চাকমা, সদস্য মঈন উদ্দিন, সাইমুন ইসলাম, অরুনজিতা চাকমা, সাইফুল ইসলাম, নির্বাচনী মুখ্য এজেন্ট নির্মল বড়ুয়া মিলনসহ স্থানীয় শুভানুধ্যায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited