বিলাইছড়ি প্রতিনিধি | ০৪:৪৮ পিএম, ২০২৬-০২-০৩
বিলাইছড়ি উপজেলায় নবম পে-স্কেল বাস্তবায়নসহ বিভিন্ন ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি বিলাইছড়ি থানার সামনে দিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়।
তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সমাবেশে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের বিপুল সংখ্যক কর্মচারী অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের বঞ্চনার কথা তুলে ধরেন। তারা বলেন, বিগত সরকার একাধিকবার নবম পে-স্কেলসহ বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দিলেও তা বাস্তবায়নে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি।
বক্তারা জানান, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর তারা পূর্ণ আস্থা রাখছেন এবং আশা প্রকাশ করেন, এই সরকার অতি দ্রুত সরকারি কর্মচারীদের প্রাণের দাবি ‘নবম পে-স্কেল’ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
সমাবেশে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রনি সরকার বলেন, “আমাদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক ও সময়োপযোগী।
সরকার যদি আমাদের দাবিগুলোর প্রতি গুরুত্ব দেয়, তাহলে অবশ্যই তা সদয় বিবেচনায় নেবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদের সমন্বয়ক চিত্ত রঞ্জন চাকমার সভাপতিত্বে এবং সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রঞ্জন তঞ্চঙ্গ্যা, স্বাস্থ্য পরিদর্শক উথাই মার্মাসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে নবম পে-স্কেলসহ অন্যান্য দাবিগুলো মেনে নেওয়া না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রয়োজনে মহাসমাবেশসহ বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও তারা জানান।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited