কাউখালী প্রতিনিধি | ০৩:৫৫ পিএম, ২০২৬-০১-২৮
পার্বত্য জেলা রাঙামাটির কাউখালী উপজেলার ৪নং কলমপতি ইউনিয়নের কোলাপাড়া ও নাইল্লাছড়ি এলাকায় চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)–এর প্রসীত গ্রুপের একটি গোপন আস্তানায় অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোররাতে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা দ্রুত আস্তানা ছেড়ে পালিয়ে যায়।
তবে পালিয়ে গেলেও তাদের স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করতে সক্ষম হয় সেনাবাহিনী।
অভিযানকালে উক্ত আস্তানা থেকে সন্ত্রাসীদের তৈরি ৪টি রাইফেল ট্রেঞ্চ, ৩টি পর্যবেক্ষণ চৌকি এবং ৩টি বিশ্রামাগার শনাক্ত করে ধ্বংস করা হয়।
এসব স্থাপনা দীর্ঘদিন ধরে সশস্ত্র কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল বলে জানা গেছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, পার্বত্য এলাকায় ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীদের উৎখাত এবং সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে উক্ত এলাকায় সেনাবাহিনীর একটি অস্থায়ী বেইস ক্যাম্প স্থাপন করা হয়েছে।
এর মাধ্যমে ওই অঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর অভিযান ও তৎপরতা আরও জোরদার করা হবে বলে জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর এই অভিযানে কোলাপাড়া ও নাইল্লাছড়ি এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
পার্বত্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited