মেহেদী হাসান | ০৯:২৫ পিএম, ২০২৬-০১-২৬
রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, আগারগাঁও, ঢাকা কর্তৃক আয়োজিত এ কর্মশালায় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারগণ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী, এবং বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
পুলিশের পক্ষ থেকে বক্তব্যে বলা হয়, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ এর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পুলিশ ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।
জেলা প্রশাসক নির্বাচন সংক্রান্ত আইন, বিধি-বিধান ও আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করে দায়িত্ব পালন করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের বাস্তবে জ্ঞান প্রয়োগের মাধ্যমে গ্রহণযোগ্য ও সফল নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান।
কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষকবৃন্দ এবং ভোটগ্রহণ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
তারা ভোটগ্রহণ প্রক্রিয়া, কেন্দ্র ব্যবস্থাপনা, আচরণবিধি অনুসরণ, আইন-শৃঙ্খলা রক্ষা ও জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited