নাজিম আল হাসান | ০৭:৪৪ পিএম, ২০২৬-০১-২১
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙামাটি-২৯৯ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার বেলা ১১টায় রাঙামাটি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহারের সময়সীমা শেষে নির্বাচন কমিশন প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, রাঙামাটি-২৯৯ আসনে মোট ৭ জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন।
বিএনপি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং একজন স্বতন্ত্র প্রার্থী এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন।
প্রকাশিত তালিকা অনুযায়ী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অশোক তালুকদার লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী জুঁই চাকমা পেয়েছেন কোদাল প্রতীক।
স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা ফুটবল প্রতীক পেয়েছেন। বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুহাম্মদ আবু বকর সিদ্দিক রিকশা প্রতীক নিয়ে মাঠে রয়েছেন।
গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মোঃ আবুল বাশার ট্রাক প্রতীক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ জসিম উদ্দীন হাতপাখা প্রতীক পেয়েছেন।
এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রাঙামাটি জেলা রিটার্নিং অফিসার নাজমা আশরাফী বলেন, রাঙামাটি-২৯৯ আসনের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।
আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে নির্বাচন কমিশন সর্বোচ্চ সতর্ক রয়েছে।
পাশাপাশি নির্বাচনী আচরণবিধি মেনে চলতে সব প্রার্থী ও তাদের সমর্থকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
রাঙামাটি-২৯৯ আসনে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখের বেশি। এর মধ্যে পুরুষ ও নারী ভোটারের সংখ্যা প্রায় সমান।
প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দের পর থেকেই এলাকায় নির্বাচনী আমেজ জোরদার হয়েছে। ভোটারদের মধ্যেও নির্বাচনকে ঘিরে আগ্রহ ও আলোচনা বাড়ছে।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited