নিজস্ব প্রতিবেদক | ০৮:৩৩ পিএম, ২০২৬-০১-১৯
ঢাকা সিটি কর্পোরেশনের ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান মালিক-চালক ঐক্য পরিষদের আয়োজনে এবং বাংলাদেশ রিকশা-ভ্যান চালক শ্রমিক ফেডারেশনের উদ্যোগে রাজধানীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আকিজ কোম্পানির তিন পদের ব্যাটারিচালিত ই-রিকশা বিক্রি বন্ধের প্রতিবাদ জানানো এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন রিকশা-ভ্যানের নম্বর ২ লাখ ৪১ হাজার নির্ধারণসহ চিকন চাকার ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রামপুরা ব্রিজ থেকে নতুন বাজার পর্যন্ত বাড্ডা লিংক রোড সংলগ্ন গনি টাওয়ারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা ও সংগঠনের সভাপতি মোঃ মমতাজ উদ্দিন মজুমদার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহ-সভাপতি মোঃ বশির আহমেদ।
এসময় বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ হাজী ইব্রাহীম, মোঃ জাহাঙ্গীর ও মোঃ রিপন। এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আবু আলম, বাড্ডা থানা কমিটির আলী আহমদ, মোঃ শফিক, সদস্য মোঃ মুজিবর রহমান, আদাবর থানা সভাপতি হাজী মোহাম্মদ আলী, বাড্ডা থানা সভাপতি মোঃ আনোয়ার হোসেন, যাত্রাবাড়ী থানা সাংগঠনিক সম্পাদক মোঃ হাজী ইব্রাহিম আকন, হাতিরঝিল থানা উপদেষ্টা মোঃ বাবুল হোসেন, ভাটারা থানা কোষাধ্যক্ষ আব্দুল হানান, মিজানুর রহমান লেবু সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা বলেন, ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান চালকদের জীবিকা রক্ষায় অবিলম্বে তাদের দাবি মেনে নিতে হবে।
অন্যথায় আগামী ৩০ জানুয়ারির মধ্যে দাবি পূরণ না হলে ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ঢাকা উত্তর সিটি ক
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited