অহিদুল ইসলাম অভি | ১১:১৮ পিএম, ২০২৬-০১-১৮
রাঙামাটিতে অনুমোদনবিহীন একটি ভবন নির্মাণকাজে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।
শহরের উন্নয়ন বোর্ড এলাকায় আজ সকালে চারতলা ভবন থেকে পড়ে গুরুতর আহত হন দিনমজুর শ্রমিক রাশেদ।
তাঁকে দ্রুত উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, রাশেদের অবস্থা আশঙ্কাজনক এবং তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
স্থানীয়দের দাবি, ভবনটির নির্মাণ কাজ চলছিল কোনো ধরনের সুরক্ষা ব্যবস্থা ছাড়া।
শ্রমিকদের জন্য হেলমেট, সেফটি বেল্ট বা অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম না থাকায় দুর্ঘটনার ঝুঁকি ছিল চরম।
দুর্ঘটনার সময়ও রাশেদের শরীরে কোনো নিরাপত্তা সরঞ্জাম দেখা যায়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
পরিবারিক সূত্রে জানা গেছে, রাশেদ পরিবারে একমাত্র উপার্জনকারী। প্রতিবন্ধী বাবা-মা ও এক বোনের দায়িত্ব তাঁর কাঁধে। দুর্ঘটনার পর পরিবারে অনিশ্চয়তার মেঘ নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ভবনটি কোনো সরকারি অনুমোদন ছাড়াই নির্মিত হচ্ছে।
এর আগেও একই স্থানে দুই দফা দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন তারা।
প্রায় ৮–৯ দিন আগে দুই তলা থেকে পড়ে একজন শ্রমিক আহত হন। তারও আগে মাটি ধসে আরেকজন শ্রমিক আহত হওয়ার ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর পৌরসভার এক প্রকৌশলী ঘটনাস্থলে গিয়ে ভবনের মালিকপক্ষের কাছে নির্মাণ অনুমতি সম্পর্কিত তথ্য জানতে চান।
অনুমোদনের কাগজপত্র যাচাই না হওয়া পর্যন্ত নির্মাণ কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা বলেন, প্রভাবশালী মালিকপক্ষ ও ঢিলেঢালা প্রশাসনিক তদারকির কারণে শহরে অবৈধ নির্মাণ চলতেই থাকে, আর ঝুঁকি নেন শ্রমিকরা।
তারা দাবী জানিয়েছেন, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত উদ্যোগ নেওয়া হোক।
শ্রমিক রাশেদের এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও দেখিয়েছে— পর্যাপ্ত নিরাপত্তা ছাড়া নির্মাণকাজ কীভাবে শ্রমিকের জীবনের জন্য চরম ঝুঁকি তৈরি করে।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited