অহিদুল ইসলাম অভি | ১০:১৮ পিএম, ২০২৬-০১-১৭
রাঙামাটির কাপ্তাইয়ে চাঁদের গাড়ি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন যাত্রী আহত হয়েছেন।
আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৫টার দিকে কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের সাতমোড়ের টেক এলাকায়, কাপ্তাই–চট্টগ্রাম সড়কে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী একটি চাঁদের গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পরপরই ঘটনাস্থলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার চেয়ারম্যান, কেপিএম জাকির ভাই, মোশারফ ভাই, ওসমান গনি, ইউসুফসহ এলাকাবাসী দ্রুত আহতদের উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতদের নাম ও পরিচয়:
মংচিং মারমা (৫০)
পিতা: অজ্ঞাত
পেশা: কুক
ডাক: বড়ইছড়ি, থানা: কাপ্তাই
শাহাবুদ্দিন (৩৭) – (সিএনজি চালক)
পিতা: মইনুল ইসলাম
গ্রাম: কেপিএম ফকিরাঘোনা
ডাক: চন্দ্রঘোনা
মমিনুল (৩২)
পিতা: মৃত আব্দুর রশিদ
গ্রাম ও ডাক: কাপ্তাই প্রজেক্ট
ঝুমা (১৫)
পিতা: মনির হোসেন
গ্রাম ও ডাক: কাপ্তাই প্রজেক্ট
নবুসীমা মারমা (১৮)
পিতা: মংথোয়ই মারমা
গ্রাম ও ডাক: শিলছড়ি
থানা: কাপ্তাই, জেলা: রাঙামাটি
নাসির উদ্দীন (৩৭)
পিতা: আলী আশরাফ
গ্রাম: বনগ্রাম
ডাক: খন্দকারপাড়া
থানা: রাঙ্গুনিয়া, জেলা: চট্টগ্রাম
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited