আলমগীর মানিক | ১১:৫২ পিএম, ২০২৬-০১-১২
রাঙ্গামাটি পার্বত্য জেলার দুর্গম অঞ্চলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী।
সোমবার ১২ জানুয়ারি ২০২৬ তারিখে তিনি জেলার দুইটি অত্যন্ত দুর্গম হেলিসর্টি ভোটকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকৃত কেন্দ্র দুটি হলো— বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জুড়াছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের বগাখালী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।
উল্লেখযোগ্য বিষয় হলো, জুড়াছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের বগাখালী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি এই প্রথম কোনো জেলা প্রশাসক সরেজমিনে পরিদর্শন করলেন। ভোটকেন্দ্রটি বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্কবিহীন এলাকায় অবস্থিত। স্থানীয় সূত্রে জানা যায়, দুমদুম্যা ইউনিয়নে পৌঁছাতে হলে জুড়াছড়ি উপজেলা সদর থেকে টানা দুই দিন পায়ে হেঁটে যেতে হয়। বিকল্পভাবে রাঙ্গামাটি হয়ে কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নের মধ্য দিয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়।
ভোটকেন্দ্র পরিদর্শনকালে জেলা প্রশাসক স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। এসময় তিনি স্থানীয় জনগণের মাতৃভাষায় লিখিত গণভোট সংক্রান্ত প্রচারপত্র বিতরণ করেন।
এছাড়া তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
জেলা প্রশাসকের এই পরিদর্শন দুর্গম এলাকার ভোটারদের মধ্যে উৎসাহ ও সচেতনতা বৃদ্ধি করবে বলে স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেছেন।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited